রমজান মাসে দাঁতের যত্ন

রমজানে দাঁতের যত্নে টিপস:

ব্রাশের সঠিক সময়: ইফতারের পর এবং সাহ্‌রি খাওয়ার ঠিক পরে (ফজরের আজানের পূর্বে) ২-৩ মিনিট ধরে ব্রাশ করুন। 

ডেন্টাল ফ্লস ব্যবহার: খাবারের কণা দাঁতের ফাঁকে জমে মাড়ির রোগ হতে পারে, তাই নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। 

দুর্গন্ধ দূরীকরণ: দীর্ঘক্ষণ পানিশূন্যতার কারণে মুখের দুর্গন্ধ হয়। এজন্য ইফতারের পর থেকে সাহ্‌রি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, যা লালা উৎপাদনে সহায়তা করে। 

খাদ্যাভ্যাস: চিনিযুক্ত পানীয়, মিষ্টি ও আঠালো খাবার কমিয়ে তাজা ফল ও শাকসবজি খাওয়ার অভ্যাস করুন। 

জিহ্বা পরিষ্কার: মুখের স্বাস্থ্য ভালো রাখতে টাং স্ক্রাবার বা টাং ক্লিনার ব্যবহার করুন। 

ধূমপান বর্জন: রমজান মাস ধূমপান ছাড়ার সেরা সময়, যা দাঁত ও মাড়ির সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। 

দাঁতের চিকিৎসা: রোজা রেখে ডেন্টাল চেকআপ, স্কেলিং, ফিলিং বা দাঁত তোলা (রক্ত গিলে না ফেললে) রোজা ভঙ্গের কারণ নয়।

Post a Comment

Previous Post Next Post