📍 মেডিকেল মোড়, দুর্গাপুর, রাজশাহী
📞 01812234757
🦷
Apex Dental Care
Dental Clinic • Rajshahi
🦷 Professional Dental Care

আপনার সুন্দর হাসিই
আমাদের অগ্রাধিকার

Welcome to Apex Dental Care — আপনার দাঁতের সুস্থতা ও সুন্দর হাসির জন্য যত্নশীল এবং আধুনিক Dental Care.

🦷
Healthy Teeth • Beautiful Smile
Apex Dental Care
Our Services

আমাদের ডেন্টাল সেবাসমূহ

আপনার দাঁত ও মাড়ির সুস্থতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন Dental Care service.

🔎

Dental Checkup

নিয়মিত দাঁত ও মাড়ির পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ।

✨

Scaling & Cleaning

দাঁতের পাথর ও plaque পরিষ্কার করার জন্য professional cleaning.

🦷

Root Canal Treatment

দাঁতের গভীর সংক্রমণ ও ব্যথার জন্য Root Canal Treatment.

💎

Dental Filling

ক্ষয়প্রাপ্ত দাঁত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় dental filling.

😁

Cosmetic Dentistry

সুন্দর হাসি ও দাঁতের appearance উন্নত করার বিভিন্ন treatment.

👑

Crown & Bridge

দুর্বল বা ক্ষতিগ্রস্ত দাঁতের restoration-এর জন্য Crown & Bridge.

🦷
About Our Clinic

স্বাস্থ্যকর দাঁত,
সুন্দর হাসি

Apex Dental Care একটি patient-focused dental clinic, যেখানে রোগীর dental health, comfort এবং সুন্দর হাসিকে গুরুত্ব দেওয়া হয়।

  • Patient-friendly environment
  • Modern dental care
  • পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ
  • প্রয়োজন অনুযায়ী treatment planning
Why Choose Us

কেন Apex Dental Care?

আপনার dental care-এর জন্য আমরা গুরুত্ব দিই quality, comfort এবং trust-কে।

❤️

Patient Care

রোগীর comfort ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া।

🛡️

Safe Care

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত dental environment.

⭐

Quality Service

মানসম্মত dental care দেওয়ার চেষ্টা।

🤝

Trusted Care

রোগীর সঙ্গে স্বচ্ছ ও আন্তরিক যোগাযোগ।

Dental Appointment নিতে চান?

Online অথবা WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করুন।

Dental Health Blog

দাঁতের স্বাস্থ্য বিষয়ক লেখা

Dental health সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ।

Contact Form

Name

Email *

Message *

Monday, 7 February 2022

রুট ক্যানেল চিকিৎসা কি?

১. রুট ক্যানেল চিকিৎসা আসলে কী?

রুট ক্যানেল হলো দাঁতের এমন একটা চিকিৎসা, যেখানে দাঁত না ফেলে কেবল দাঁতের ইনফেকটেড দন্তমজ্জা বের করে দাঁতকে দাঁতের জায়গায় সচল ও কর্মক্ষম রাখা।

২. কখন রুট ক্যানেল করার প্রয়োজন হয়?

প্রাথমিকভাবে দাঁতে সামান্য ক্যারিজ বা ক্ষয় হলে তা চিকিৎসা করিয়ে নিলে রুট ক্যানেল পর্যন্ত যেতে হয় না। যদি অবহেলা করে ক্যারিজ দীর্ঘদিন রেখে দেওয়া হয় তবে তা দাঁতের দন্তমজ্জা বা নার্ভ পর্যন্ত চলে গিয়ে রুট ক্যানেলের পরিস্থিতি তৈরি করে।

৩. সব দাঁতেই কি রুট ক্যানেল করা হয়?

সাধারণভাবে আক্কেল দাঁত ছাড়া অন্য সব দাঁতে রুট ক্যানেল করা হয়ে থাকে। তবে কোনো কারণে যদি মাড়ির প্রথম অথবা দ্বিতীয় দাঁত না থাকে কেবল সেক্ষেত্রেই আক্কেল দাঁতের রুট ক্যানেল করা হয় ব্রিজ নামক চিকিৎসা করার জন্য।

৪. ছোটদের দাঁতেও কি রুট ক্যানেল করা যায়?

ছোটদের দাঁতের রুট ক্যানেলকে বলা হয়, পালপেকটোমি। স্হায়ী  দাঁত যাতে ঠিকভাবে ও সঠিক জায়গায় আসতে পারে তার জন্য দুধদাঁতকে অনেক সময় পালপেকটোমি করে রেখে দেওয়া হয়।

৫. রুট ক্যানেল-পরবর্তী চিকিৎসা কি?

রুট ক্যানেল করার সময় সাধারণভাবে দাঁতের মাঝে গর্ত করে ইনফেকটেড নার্ভ বা দন্তমজ্জা বের করে আনা হয়। তাতে দাঁতের শক্তি কিছুটা কমে যায়। অনেক ক্ষেত্রে রোগী অর্ধেক বা তারও বেশি দাঁত ভেঙে নিয়ে আসেন। তাই দাঁতটিকে রুট ক্যানেল করার পর শারীরিকভাবে কর্মক্ষম ও সচল রাখার জন্য রুট ক্যানেলের পর ক্রাউন বা ক্যাপ করে নিতে বলা হয়। এতে দাঁত আগের মতো শতভাগ শক্তিশালী না হলেও ৮০ থেকে ৯০ ভাগ শক্তিশালী ও কর্মক্ষম থাকে।

৬. রুট ক্যানেল করা দাঁতের যত্ন কী?

রুট ক্যানেল করা দাঁত স্বাভাবিক দাঁতের তুলনায় একটু বেশি যত্ন নিতে হয়। নিয়মিতভাবে ব্রাশ, ডেন্টাল ফ্লস ও ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করে দাঁত পরিস্কার রাখা; শক্ত ও মচমচে ধরনের খাবার পরিহার করা; মাড়ি নিয়মিতভাবে ম্যাসাজ করা ও বছরে অন্তত একবার ডেন্টাল চেকআপে যাওয়া।

৭. রুট ক্যানেল পরিহারের উপায়?

একটু সচেতনতাই পারে আমাদের দাঁতের এ ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে। ছয় মাসে না হোক অন্তত বছরে একবার ডেন্টাল চেকআপে যাওয়া; নিয়মিত সকালে নাশতা খাবার পর ও রাতে শোবার আগে দাঁত ব্রাশ করা; দিনে অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করা; মিষ্টি ও বেকারি আইটেম, সফট ড্রিংকস খাবার পর ভালোভাবে কুলি করা। সামান্য একটু সচেতনতাই আমাদের দিতে পারে সুন্দর ব্যথামুক্ত হাসিমাখা মুখ।

No comments:

Post a Comment

Contact Us

যোগাযোগ করুন

আপনার dental care-এর জন্য আজই যোগাযোগ করুন।

📍
Clinic Address মেডিকেল মোড়, দুর্গাপুর, রাজশাহী
📞
Mobile 01812234757
💬
📍

Apex Dental Care

মেডিকেল মোড়, দুর্গাপুর, রাজশাহী

🗺️ Open Google Maps
💬